২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় বাসচাপায় কিশোরীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 01:26 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

নিহত লিপি আক্তার (১৭) উপজেলার টোক এলাকার চান মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় লিপি।

এলাকাবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি  মো. আহসান উল্লাহ জানান,  ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়।

স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।