কর্ণফুলীতে যুবকের লাশ
চট্টগ্রামের শাহ আমানত সেতুর নিচে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
“তার পরনে একটি স্যান্ডো গেঞ্জি এবং শরীরের নিচের অংশে ওড়না জড়ানো ছিল। প্রাথমকিভাবে মনে হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।”
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
