সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র মারা গেছেন।
চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকালে মারা যান আলতাফ হোসেন (২৩)। তিনি বিবিএ শেষবর্ষের ছাত্র ছিলেন বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।
আলতাফ সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের খামারপাঁচগাছি গ্রামের মজিবর রহমানের ছেলে।
ওসি মোজাম্মেল জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে ডোমেরহাট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী শ্যালো-ইঞ্জিন চালিত ভটভটির সাথে সংঘর্ষ হয়।
এতে আলতাফ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
