২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরী ধর্ষণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন

এক কিশোরীকে ধর্ষণের মামলায় গাইবান্ধায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার ট্রাইব্যুনালের বিচারক রতেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদরের পূর্ব কোমরনই এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৪), আফসার আলীর ছেলে জিন্নু মিয়া (২২) ও নয়া মিয়ার ছেলে হেলাল মিয়া (২৩)।

সরকারি পক্ষের আইনজীবী মহিবুল হক সরকার মোহন জানান, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকালে গাইবান্ধা সদরের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার এক কিশোরীকে আসামিরা ধর্ষণ করে।

এই ঘটনায় মেয়েটি গাইবান্ধা সদর থানায় মামলা করে। এ মামলায় অ্যাডভোকেট নিরঞ্জন ঘোষ আসামি পক্ষের আইনজীবী ছিলেন।