জামালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে মোটর সাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর-ঝগড়ারচর সড়কের বটচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দিপ্তী বেগম (৬০) ইসলামপুরের বটচর গ্রামের কিয়ামত আলীর স্ত্রী।
ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামপুর-ঝগড়ারচর সড়কের বটচর এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে ভাড়ায় চালিত দ্রুতগামী একটি মোটর সাইকেল বৃদ্ধা দিপ্তী বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি দ্বীন-ই আলম।
