২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়তেই উঠে এল মাথার খুলি

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি মাটির টিলায় খোঁড়ার সময় মানুষের হাড়গোড় ও মাথার খুলি পাওয়া গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার বিকালে ইন্দ্রপাশা গ্রামের তিল্লারবাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এগুলো পাওয়া যায়।

স্থানীয় সালেহ আহমদ নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, বিকালে তিনি তিল্লারবাড়ির টিলার মাটি খুঁড়ছিলেন।

কিছুক্ষণ পর মাটির ভিতর মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বলে জানান তিনি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথার খুলি ও হাড়গোড়গুলো অনেক পুরানো।

স্থানীয় কয়েকজন প্রবীন ব্যক্তির সঙ্গে কথা বলে হারুন বলেন, “এখানে শাহাদাৎ পীরসহ বেশ কয়েক জনের কবর রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের শরীরের অংশ বিশেষ এগুলো।”

তবুও এ ব্যাপারে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান পরিদর্শক হারুন অর রশীদ।