২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় যুবক খুন, আটক ৪

ভোলার চরফ্যাশন উপজেলায় মঙ্গলবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

এ ঘটনায় বুধবার অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ফরিদ, হাবিব, শাহজাহান ও সুমন।

গ্রেপ্তারদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে চার ছিনতাইকারী মান্ননের রাস্তা আটকে তার কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় মান্নান চিৎকার করলে তারা মান্নানকে ছুরিকাঘাত করে এবং এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে তারা পুলিশকে জানান, বলেন ওসি।

ওসি আরও বলেন, ছিনতাইকারীরা পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে হাবিবকে আটক করে।

“পরে বুধবার ভোরে এলাকাবাসীর সহযোগিতায় ফরিদ, শাহজাহান ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

“তারা বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাইয়ের কাজ করত।”  

ওসি বলেন, এ ঘটনায় আটক চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত মান্নান উপজেলার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের আলী আহম্মদের ছেলে বলে তিনি জানান।