রাষ্ট্রপতির সঙ্গে লেবাননে নিযুক্ত দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
বুধবার বাংলাদেশের নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেবাননের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার জন্য নতুন রাষ্ট্রদূতকে আহ্বান জানান রাষ্ট্রপতি।”
বাংলাদেশের ওষুধ এবং দক্ষ জনশক্তি লেবাননে রপ্তানি করার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়।
নতুন রাষ্ট্রদূত এসময় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় দিক-নির্দেশনা কামনা করেন।
