২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চৌমুহনীতে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রামের চৌমুহনী এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

মঙ্গলবার বিকালে একটি বন্দুকসহ তাকে আটক করা হয় বলে র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাহেদা আক্তার জানিয়েছেন।

আটক মো. জলিল (৩৮) একজন অস্ত্র ব্যবসায়ী বলে দাবি র‌্যাবের।

এএসপি সাহেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর বরফকল গলি থেকে একটি ওয়ান শুটার গানসহ জলিলকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।