২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সের বাসায় গর্ভপাতের সময় নারীর মৃত্যু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের বাসায় গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

সিলেট কোতোয়ালি থানার এসআই মাসুদ রানা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর শামীমাবাদ এলাকায় ওসমানী হাসপাতালের জ্যেষ্ঠ নার্স গীতা রানীর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম (৩৭) মাদারীপুরের বাবুল মিয়ার স্ত্রী। সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় থাকতেন বাবুল-মাকসুদা দম্পতি।

ঘটনার পর থেকে নার্স গীতা পলাতক রয়েছেন জানিয়ে এসআই মাসুদ বলেন, “গীতা রানী তার বাসায় দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ গর্ভপাত ঘটানোর কাজ করতেন। মঙ্গলবার দুপুরের পর তার বাসায় গর্ভপাত করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মাকসুদার মৃত্যু হয়।”

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‘দোষী নার্সকে’ গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান এসআই মাসুদ।