সিলেট, ডিসেম্বর ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
মঙ্গলবার ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য নেয়।
এরপর নিজেদের নির্দোষ দাবি করা ২৭ বিডিআর সদস্যসহ ৩৬ আসামির বক্তব্য শোনে আদালত।
সোমবার মামলার অভিযোগ গঠন করা হয়। আসামিদের মধ্যে ৩৪ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। ওইদিন আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় আদালতের কার্যক্রম। বিকেল ৫টা পর্যন্ত আদালত ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিচার কাজ শেষে মামলার প্রসিকিউটর ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল−াহ সাংবাদিকদের জানান, মামরার ৪৩ সাক্ষীর মধ্যে ২১ জনের জবানবন্দি নেওয়া হলো। বাকিদের আর সাক্ষ্যের প্রয়োজন হবে না।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় আদালত আবার বসবে। ওইদিন বাকি ২৫ আসামির বক্তব্য শুনবে আদালত।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ। তিনি আগে বিডিআর কুমিল্লা সেক্টরের কমান্ডার ছিলেন।
বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেনেন্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম।
আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।
গতবছরের ২৬ ফেব্র"য়ারি বিদোহের ঘটনায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার শুরু হয় চলতি বছর ১৯ অক্টোবর।
পরদিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ওপর শুনানি শেষে আদালত ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24