১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যন্ত্রে সহজ হল হাওরে ধান কাটা

বৃষ্টি আর পানি আসার আগেই এবার হাওরের ফসল তুলে এনেছেন কৃষক। প্রচণ্ড তাপদাহ ও রোদের মধ্যেই বোরো মওসুমের প্রায় শতভাগ ধান কাটা শেষ করেছেন তারা । কিশোরগঞ্জের বিস্তৃত হাওরজুড়ে তাদের বিশাল এ কর্মযজ্ঞ সহজ করেছে ‘হারভেস্টার’ ও ’রিপার’। প্রায় ৭০০টি এ দুই যন্ত্র আর জেলার বাইরে থাকা আসা ৩০ হাজার মওসুমি শ্রমিক ঠিকঠাক ফসল কাটা শেষে হাসি ফুটিয়েছেন কৃষকের মুখে।

মোস্তাফিজুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলি ও তাড়াইলের মতো কিশোরগঞ্জের বড় বড় হাওরে শতভাগ ধান কাটা শেষ হয়েছে এরইমধ্যে। বৃষ্টি আর পানির দুর্যোগ নামার আগেই জেলাজুড়ে ১ লাখের বেশি জমির ধান তুলেছেন কৃষক।

হাওরে পানি আসার আগেই এ বছর বোরো মওসুমের পুরো ফসল তুলে এনেছেন কৃষক। মওসুমি শ্রমিকের পাশাপাশি বিস্তীর্ণ ক্ষেত থেকে ধান কাটাতে তাদের সহায় ছিল আধুনিক ধান কাটার যন্ত্র।

এবার ধান কাটতে হারভেস্টার মেশিন ব্যবহারের ফলে দ্রুত ফসল তোলা সম্ভব হয়েছে।

কৃষি অফিসের তথ্য বলছে, বোরো মওসুমে এবার ৬৩৭টি হারভেস্টার মেশিন, ৪৭টি রিপার মেশিন ধান কাটার কাজে লাগানো হয়েছে।

হাওরের দূর দূরান্তের জমি থেকে কাটা ধান পরিবহনে এখনও দেখা মেলে মহিষের গাড়ির।

তবে বদলেছে সময়; এখন ফসল পরিবহনে ট্রাক্টরই ব্যবহার হয় বেশি, অর্থ ও শ্রম দুটোই বাঁচে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার শ্রমিক এ বছর ধান কাটার কাজ করতে কিশোরগঞ্জে এসেছেন।