অন্তর্বর্তী সরকার: দপ্তর বণ্টনে ইউনূসের হাতে ২৭ মন্ত্রণালয় ও বিভাগ
শপথ না নেওয়া তিন উপদেষ্টার দপ্তর বণ্টন হবে পরে।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। যেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৫টি দপ্তর।
রাষ্ট্রপতির আদেশক্রমে শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের কথা জানানো হয়।
কার হাতে কোন দপ্তর
প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন ১৬ জন উপদেষ্টা।
তবে বৃহস্পতিবার ১৩ জন উপদেষ্টা শপথ নেন। অনুপস্থিত ছিলেন ফারুক-ই-আজম বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা এবং ডা. বিধান রঞ্জন রায়। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন হবে।
