১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্যবেক্ষক সংস্থা: দ্বিতীয় ধাপে নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

এর আগে ৬৭টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি।

পর্যবেক্ষক সংস্থা: দ্বিতীয় ধাপে নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা
নির্বাচন ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 11:55 PM

Updated : 05 Dec 2023, 11:55 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ২৯ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

তাদের বিষয়ে কোনো আপত্তি না আসায় নিবন্ধন দেওয়ার বিষয়ে কমিশন সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, “৭ জানুয়ারি ভোটের আগে এসব সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যাতে করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তারা যেন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন সম্পন্ন করতে পারে।”

এর আগে প্রথম ধাপে ২১১টি দেশীয় সংস্থা পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পেতে আবেদন করে। কয়েক দফা যাচাই-বাছাই করে ৬৭টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। 

দ্বিতীয়বার ১৪ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পর ১৪৯টি আবেদন জমা পড়ে। ইসির যুগ্ম-সচিবের (আইন) নেতৃত্বে সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি প্রাথমিক বাছাই করে। এর মধ্যে ২৯টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

> এবারের সংসদ নির্বাচনে ২৯টি দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

> মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই শেষ হয়েছে ৪ নভেম্বর।

> রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

> রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

পুরানো খবর:

দেশি পর্যবেক্ষক: ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় দিল ইসি

পুরানো খবর:

দ্বিতীয় ধাপের বাছাইয়ে আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থা