২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা-ভাঙচুরের ১৩ দিন পর কার্যক্রমে ফিরছে ছায়ানট

সঙ্গীতবিদ্যায়তনের নিয়মিত ক্লাস শুরু হবে শনিবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসামান হাদির মৃত্যুর খবরে উত্তেজনার মধ্যে হামলা ও ভাঙচুর চালানোর ১৩ দিন পর কার্যক্রম শুরু করছে ছায়ানট।

বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু হলেও সঙ্গীতবিদ্যায়তনের নিয়মিত ক্লাস শুরু হবে শনিবার থেকে।

বুধবার ছায়ানটের ফেইসবুক পেইজে একথা লেখা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর এলে গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা চালানো হয়।

এ ঘটনায় ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।