২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে ১৪ অতিরিক্ত আইজি-ডিআইজির পদায়ন-বদলি

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 08:51 PM

Updated : 15 Feb 2023, 08:51 PM

বাংলাদেশ পুলিশে পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজি পদমর্যাদার সাতজন এবং ডিআইজি পদমর্যাদার আরও সাত কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের পদায়ন ও বদলির প্রজ্ঞাপন হয়।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরেই রাখা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে থাকা ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে। ডিএমপিতে থাকা মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। হাইওয়ে পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর করে পাঠানো হয়েছে।

এদিকে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন আ্যন্টি টেররিজম ইউনিটের শাহ মিজান শফিউর রহমান।

পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ডেন্ট মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেইনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদরদপ্তরে ও ট্যুরিস্ট পুলিশের ডিআইজি. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।