২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

এসময় ৫১টি মামলা দায়ের হয়েছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

ডিএমপি সদরদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 10:44 AM

Updated : 27 Nov 2026, 10:44 AM

রাজধানীতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৪৬, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮টি ইয়াবা, একটি বাস ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করার কথা জানিয়েছে ডিএমপি।