২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় একদিনে আওয়ামী লীগের ৪৯ জনসহ গ্রেপ্তার ৪৯৭

উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 01:58 PM

Updated : 25 Nov 2026, 01:58 PM

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীসহ ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ৪৪টি মামলাও হয়েছে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, রমনা বিভাগ গ্রেপ্তার করেছে ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন এবং ডিএমপির উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেপ্তার করেছে।

এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, চারটি রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র, ৫২২টি ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ উদ্ধারের কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।