২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর

এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২ হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ২০ টাকা জমা দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

Published : 11 Dec 2022, 05:13 PM

Updated : 11 Dec 2022, 05:13 PM

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আগামী ৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে বলা হয়েছে। ফরম পূরণ শেষে ৫ জানুয়ারির মধ্যে ফি জমা দিতে হবে।

এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ২ হাজার ১৪০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ২০ টাকা জমা দিতে হবে।

তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে।

আরও খবর:

পুরনো খবর:

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষাও ‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‘সংক্ষিপ্ত সিলেবাসে’