২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়: উপকূলের ১২ জেলায় ১০ হাজার আনসার সদস্য মোতায়েন

উপকূলীয় ১২ জেলায় চার দিন মোতায়েন থাকবেন আনসার-ভিডিপি সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর আগে-পরে মানুষের জানমালের নিরাপত্তায় উপকূলীয় জেলাগুলোতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

রাতে আনসার-ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারনের জানমালের যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে তা মোকাবেলায় উপকূলীয় ১২ জেলায় ১০ হাজার আনসার-ভিডিপি সদস্যকে চার দিনের জন্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

পাশাপাশি সংশ্লিষ্ট উপকূলীয় রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট ও আনসার ব্যাটালিয়ন অধিনায়কদেরকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আদেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় আনসার-ভিডিপির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে স্টেশনে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আনসার সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণক্ষও খোলা হয়েছে।