১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জোহাসেনবার্গে ৪ প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

ব্রাজিল, ইরান, মোজাম্বিক, তানজানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর।

জোহাসেনবার্গে ৪ প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 12:58 AM

Updated : 25 Aug 2023, 03:33 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

বাসস জানিয়েছে, বৃহস্পতিবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট সাইমা সুল্লুুহু আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে দেশগুলো থেকে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান।

একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রৌসেফেরও বৈঠক হয় বলে বাসস জানিয়েছে।

পুরানো খবর:

ব্রিকস সম্মেলনের নৈশভোজে মোদী-হাসিনার কুশল বিনিময়

পুরানো খবর:

ব্রিকসকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর: প্রধানমন্ত্রী
Image

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

ব্রিকস প্লাস সংলাপের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, উগান্ডার ভাইস-প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ফটো সেশনেও অংশ নেন।

প্রধানমন্ত্রী ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জোহানেসবার্গে পৌঁছান। চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ২৬ অগাস্ট জোহানেসবার্গ ছাড়বেন।