২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ৭ মাত্রার ভূকম্পন, ঢাকাসহ বিভিন্ন স্থানে অনুভূত

রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 01:23 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ছুটির দিনে ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান।  

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পযবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার এ ভূমিকম্প হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “১২টা ২১ মিনিটে ঢাকা থেকে ৫৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৭.৩ বা তীব্র মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।”

ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকা থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের মান্দালয়ে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

১২টা ২০ মিনিটে ভূকম্পনের পর ১২টা ৩২ মিনিটে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার আফটার শক রেকর্ড করা হয় বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এ অধ্যাপক বলেছেন, সাম্প্রতিক সময় এসব অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থলে মাত্রা বেড়ে যাচ্ছে।