২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তেজগাঁও-গুলশান-বনানীতে গ্যাস বন্ধ

মেরামত কাজের জন্য ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে এসব এলাকায়।

ঢাকার তেজগাঁও-গুলশান-বনানীতে গ্যাস বন্ধ

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 10:38 AM

Updated : 01 Oct 2022, 10:41 AM

পাইপ লাইনের মেরামতের জন্য শনিবার ১১ ঘণ্টা ঢাকার তেজগাঁও, গুলশান, বনানীজুড়ে বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে।

তবে কিছু কিছু এলাকায় সকাল থেকেই গ্যাস সরবরাহ না থাকার খবর পাওয়া গেছে।

বনানী, গুলশান, তেজগাঁও, মহাখালী, নতুন বাজার, বা্ড্ডা খিলবাড়ীর টেক এলাকা গ্যাস বন্ধের আওতায় পড়েছে। এর আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বনানী, গুলশান, তেজগাঁও, মহাখালী, নতুন বাজার, বা্ড্ডা খিলবাড়ীর টেক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবারহ বন্ধ থাকবে এবং আশ-পাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে।”