১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারীকে খুনের মামলায় 'পালিত নাতি' কারাগারে

হাসিনা বেগম নামের ওই নারী যাত্রাবাড়ীর ধলপুরে সিটি পল্লীর বাসায় একাই থাকতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ঢাকার যাত্রাবাড়ীতে এক নারীকে খুনের মামলায় ‘পালিত নাতিকে’ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শেখ মো. নজরুল ইসলাম রোববার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই শরীফুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ১৯৯০ সাল থেকে হাসিনা বেগম নামের ওই নারী যাত্রাবাড়ীর ধলপুরে সিটি পল্লীর (সরকারি বরাদ্দ) টিনসেট বাসায় একাই থাকতেন। তার স্বামী নুরুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তাদের এক মেয়ে আছে। তিনি বিবাহিত; গ্রামের বাড়িতে থাকেন। মামলার আসামি সাজেদুল ওই নারীকে নানী ডাকত। তাই তিনি তাকে সঙ্গে রাখতেন। 

মামলায় বলাহয়, শনিবার সকাল ৭টা থেকে বেলা ১২টার মধ্যে কোনো এক সময় সাজু ওই নারীকে হত্যা করে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। 

এ মামলায় বাদীয় হয়েছেন হাসিনা বেগমের ভাতিজা আশরাফ আলী।