২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে উদ্ধার ২৫১ মোবাইল ফোন ফিরিয়ে দিল পুলিশ

মোবাইল ফোনগুলো উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।

এক মাসে উদ্ধার ২৫১ মোবাইল ফোন ফিরিয়ে দিল পুলিশ
চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

বিভিন্ন সময়ে চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল ফোন গত এক মাসে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কয়েকজনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করেছে। এর মধ্যে শেরে বাংলা নগর থানা ৬৩টি, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি উদ্ধার করেছে।

মোবাইল ফোন উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি পুলিশ।