Published : 06 Jun 2026, 05:30 PM
বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি।
শনিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।
প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানে সভার সভাপতিত্ব করছেন; কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
রোববার বিকালে এয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এয়োদশ সংসদ গঠনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল গেল ১১ মার্চ ।