Published : 14 Jul 2026, 07:13 PM
ভারি বর্ষণ ও দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দুটি পরীক্ষা পেছাল।
তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৬ জুলাইয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওইদিনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ অগাস্ট।