২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কটে সরকার কী পদক্ষেপ নিয়েছে, প্রস্তাব উঠছে সংসদে

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ প্রস্তাব তুলবেন।

সঙ্কটে সরকার কী পদক্ষেপ নিয়েছে, প্রস্তাব উঠছে সংসদে

সংসদের অধিবেশন কক্ষ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 02:41 PM

Updated : 30 Aug 2022, 02:41 PM

বৈশ্বিক করোনাভাইরাস মহামারী, ইউক্রেইন যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা সঙ্কট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উঠছে।

সংসদের কার্যসূচি থেকে জানা গেছে, জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু মঙ্গলবার এ প্রস্তাব তুলবেন। এরপর তা নিয়ে সাধারণ আলোচনা হবে।

কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় মুজিবুল হকের প্রস্তাবটি হচ্ছে, “সংসদের অভিমত এই যে, কোভিড-১৯, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি সমস্যা মোকাবেলা করার নিমিত্তে সরকারের গৃহীত স্বল্প ও দীর্ঘ মেয়াদী টেকসই পদক্ষেপসমূহ মহান সংসদে আলোচনার মাধ্যমে জাতিকে অবহিত করা হোক।”

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।