২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: বিদেশের কেন্দ্রে পাস ৯৭.৩২%

বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৮ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 05:00 PM

Updated : 08 Feb 2023, 05:09 PM

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে ৯৭ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৮ জন।

গত বছর বিদেশের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ২৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ২৬৪ জন। সেই হিসাবে এবার শিক্ষার্থীর সংখ্যা এবং পাসের হার দুটোই কমেছে।

দেশের বাইরে চারটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে; আর কেউই উত্তীর্ণ হয়নি এমন কোনো প্রতিষ্ঠান নেই। পরীক্ষার সময় বহিষ্কার হয়েছিল এক শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব মিলিয়ে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

এক নজরে বিদেশি কেন্দ্রের ফলাফল

সাল পাসের হার (%)
২০২২ ৯৭.৩২%
২০২১ ৯৮.৮৮%
২০২০ ১০০.০০%
২০১৯ ৯৪.০৭%
২০১৮ ৯২.২৮%
২০১৭ ৯৪.২১%
২০১৬ ৯৩.৫৫%
২০১৫ ৮৯.৮৩%
২০১৪ ৭২.৫১%
২০১৩ ৯০.২৪%
২০১২ ৯৪.৪১%