মগবাজারে চলছে রেললাইন মেরামতের কাজ, যান চলাচলে বিঘ্ন
নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিসপ্লেট মেরামতের কাজ চলায় গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
এ কারণে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার সকালে সেখানে রেললাইনের ফিসপ্লেট মেরামতের কাজ শুরু হলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে মহানগর পুলিশের এক বার্তায় এই সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয় নগারবাসীকে।
