১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিন সমস্যা সমাধানে বাংলাদেশ ‘জোরালো ভূমিকায়’: রাষ্ট্রপতি

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ফিলিস্তিনের সমস্যা সমাধানে অতীতের মত আগামীতেও বাংলাদেশ ‘জোরালো ভূমিকা রাখবে’ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “ফিলিস্তিনের সমস্যা সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।” 

এ সময় ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশুদের উপর ইসরাইলি হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রামাদান।