পরীক্ষামূলকভাবে চালু হল 'মেসেজ টু কমিশনার' সেবা
এখন থেকে নগরবাসী ০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০ নম্বরে ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন।
নগরবাসীর অভিযোগ সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগ শুনতে সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ।
এখন থেকে নগরবাসী ০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০ নম্বরে ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন।
শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবার বিস্তারিত নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে।
