২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবাজারে আগুনের ধ্বংসচিত্র

ঈদের আগে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হয়েছে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার। মঙ্গলবার ভোরে সেখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা বাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আসিফ মাহমুদ অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 12:43 PM

Updated : 04 Apr 2023, 12:43 PM

Image

ভয়াবহ আগুনে পুড়েছে ঢাকার বঙ্গবাজার। মঙ্গলবার ভোরে ভয়াবহ আগুন লাগে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে। 

Image

ঢাকার বঙ্গবাজারের আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

Image

ঢাকার বঙ্গবাজারের লাগা ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যোগ দেন ব্যবসায়ীরাও।

Image

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগলে সেখানে ছুটে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Image

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগলে সেখান ভিড় করে উৎসুক জনতা।

Image

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগলে উৎসুক জনতায় ছেয়ে যায় পার্শ্ববর্তী মেয়র হানিফ ফ্লাইওভার।

Image

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার  ভোরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের মার্কেটেও।

Image

বঙ্গবাজারে আগুন লাগার পর দোকান থেকে মালামাল বের করে পাশের সড়কে এনে জড়ো করেছেন ব্যবসায়ীরা।