০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দুর্গা পূজা: চলতি মাসে মিলবে টানা ৩ দিনের ছুটি

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে।

দুর্গা পূজা: চলতি মাসে মিলবে টানা ৩ দিনের ছুটি
দুর্গা পূজা সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 02:46 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। 

এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর রোববার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে। 

তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম-কানুনে নিয়ন্ত্রিত হয় বা যেসব চাকরি সরকারিভাবে অত্যাবশ্যক তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। 

সেক্ষেত্রে সেই সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে।

এছাড়া একজন সরকারি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারেন। তবে সেই ঐচ্ছিক ছুটি নিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।