বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারকাজ চলবে না
আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারকাজ কবে থেকে চালু হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারকাজ বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চলবে বলে জানান শফিকুল।
এদিকে মঙ্গলবার থেকে সারাদেশের অধস্তন আদালতে বিচারকাজ যথারীতি চলছে।
গত রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন প্রধান বিচারপতি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতসমূহ মঙ্গলবার খুলে দেওয়ার কথা জানানো হলেও সুপ্রিম কোর্ট খোলার বিষয়ে কিছু বলা হয়নি।
তবে বুধ ও বৃহস্পতিবার আপিল ও হাই কোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ থাকার কথা বলা হলেও কবে থেকে আবার চালু হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
