১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জবি শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

সোমবার এই দুই মামলায় তার জামিন শুনানি চার মাসের জন্য মুলতবি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

জবি শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 03:11 PM

Updated : 16 Nov 2023, 03:28 PM

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর শুনানির দিন ঠিক করেছে আদালত। 

মঙ্গলবার মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ছিল। তবে দুটি মামলাই উচ্চ আদালতে বিচারাধীন থাকায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত শুনানির নতুন তারিখ ঠিক করে দেন। 

সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানিয়েছেন। 

গত ১৬ ফেব্রুয়ারি হাই কোর্ট খাদিজার জামিনের আবেদন মঞ্জুর করলেও পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালত। 

পুরানো খবর:

জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন আরও চার মাস স্থগিত

এরপর সোমবার এই দুই মামলায় তার জামিন শুনানি চার মাসের জন্য মুলতবি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ সময়ে তার জামিন স্থগিত থাকবে। 

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ। 

একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন।