১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, পরোয়ানার আবেদন

তিন আসামির মধ্যে খালেদা জিয়ার উপ-প্রেস সচিব মুশফিকুল আনসারীকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, পরোয়ানার আবেদন
পিনাকী ভট্টাচার্য।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

মিথ্যা তথ্য গুজব ছড়ানোরঅভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইউরোপ প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা পড়েছে

সেইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত মার্চ অভিযোগপত্র দিলেও রোববার তা প্রাকশ্যে আসে বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান

বৃহস্পতিবার মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়

ঢাকার রমনা থানায় ২০২২ সালের ১৫ অক্টোবর পিনাকী ভট্টাচার্য, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান খালেদা জিয়ার উপ-প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর বিরুদ্ধে মামলার করেন সিটিটিসির উপ-পরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ

এর মধ্যেতদন্তে প্রমাণ না পাওয়ায়মুশফিকুল আনসারীকে অভিযোগপত্র থেকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা সিটিটিসি উপ-পরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন

১৭ জনকে সাক্ষী করে ওই অভিযোগপত্রে বলা হয়, “আসামিরা পরস্পর পরিচিত এবং দেশের সার্বভৌমত্বকে আঘাতের প্রয়াসে বিভিন্ন সময়ে উসকানিমূলক তথ্য প্রচার করেন পিনাকী ভট্টাচার্য তার ফেইসবুক পেইজ আইডি থেকে বিভিন্ন সময়ে উসকানিমূলক মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন

মফিজুর রহমান ভুয়া আইডি থেকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি সুনাম ক্ষুণ্ন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন দেশে-বিদেশে ছবি মিথ্যা পোস্ট প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন পিনাকী ভট্টাচার্যকে তিনি ছবি পাঠান উভয়ের মধ্য ফেইসবুকে যোগাযোগের তথ্য পাওয়া গেছে অপর আসামি মুশফিকুল ফজলের বিরুদ্ধে সহায়ক কোনো প্রমাণ মেলেনি