১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

ফ্লাইটে তার সামনের আসনের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনাসহ যাত্রী আটক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 08:54 PM

Updated : 24 Jan 2024, 10:12 PM

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি সোনাসহ হাফিজ হাসান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার শাহজালালের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বিকাল তিনটার দিকে ওমানের রাজধানী মাসকাট থেকে ওমান এয়ার-এর একটি ফ্লাইটে আসেন হাফিজ হাসান।

গোপন সূত্রে খবর পেয়ে তাকে তল্লাশি করা হয়। ফ্লাইটে তার সামনের আসনের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। তার দেহ তল্লাশি করে পাওয়া যায় আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার।

সব মিলিয়ে স্বর্ণের ওজন ৩ হাজার ৮১০ গ্রাম।

হাফিজ হাসানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।