২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার পামওয়েল জব্দ

অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 06:55 PM

Updated : 25 Oct 2026, 06:55 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা নয় হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

রোববার বিকালে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের হাতিয়া স্টেশন। এ সময় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা পামওয়েলের চালানটি জব্দ করা হয়।

জব্দ করা পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।