২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে ৬৮১ গ্রাম স্বর্ণ জব্দ, রাজস্ব দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে যাত্রীরা

সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের আট যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 06:09 PM

Updated : 26 Nov 2026, 06:09 PM

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়েছে।

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত শেখর দাস জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়।

পরবর্তীতে যাত্রীরা ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব জমা দিয়ে স্বর্ণগুলো ছাড়িয়ে নিয়ে গেছেন বলে জানান তিনি।