২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদ আহসানের সাতটি কবিতা

naheed_ahsan

Published : 08 Jun 2016, 11:53 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

হীরামণ

চন্দনা নদী তীরে চম্পক বন
সেই খানে বাস করে এক হীরামণ
এক ব্যাধ খুঁজে ফেরে তাকে সারাক্ষণ

রাজহস্তী

এক দেশে মারা গেছে রাজা
এত প্রজা –
তবু হাতী নেয় ভার
রাজা খুঁজবার

ব্যঙ্গমা ব্যঙ্গমী

জ্ঞানী পেঁচা ব্যঙ্গমা ব্যঙ্গমী
ভবিষ্যতের গল্প করে
অতীতের দিকে পাখা মেলে হায়
উড়ে চলে যায় ।

খোক্কস

তুমি তো খোক্কস
কাছে যাব বলে
দূরে চলে যাও
দূরে যাব বলে
কাছে আসো ।

রাক্ষস

রাক্ষসের জান থাকে
পুকুরে যে সিন্দুক –
তার ভেতর যে ভ্রমর
সেইখানে
মানুষের ভ্রমর থাকে
কার ভেতর ?

ডাইনী

জীবনের ডাইনীরা রাজকন্যার বেশে আসে
আলিঙ্গন করে, হাতে রাখে হাত
তারপর একরাতে রক্ত চুষে খায় ।

রাজপুত্র রাজকন্যা

শিয়রে দেয় সোনার কাঠি
পদতলে রূপোর কাঠি
রাত ভোর হয়
রাজপুত্র তবুও ঘুমায়

আর্টস বিভাগে প্রকাশিত নাহিদ আহসানের আরও লেখা:

গুচ্ছ কবিতা

নাহিদ আহসানের তিনটি কবিতা

নাহিদ আহসানের একগুচ্ছ কবিতা

নাহিদ আহসানের কবিতা