২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণে উৎপলকুমার বসু

রাহুল পুরকায়স্থ রাহুল পুরকায়স্থ

Published : 21 Nov 2015, 05:25 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM


হাঁসগতি,ক্ষিপ্রতেজ,ক্ষণভঙ্গি,সমুদ্রমনীষা
শরীরে নতুন ছন্দ, ওই ওই ছো-নৃত্যের মুখ
পূবে ও উত্তরে দ্বার,পশ্চিম দক্ষিণও খোলা
যে গৃহে আহ্বান আসে সেই গৃহে জাত কবিয়াল
কী নিপুণ ব্যক্তিগত ভেঙেছ দেয়াল!

ভাঙা সেতু,ভাঙা বাঁধ,জলের গভীরে
কী জলে লিখেছ স্বেদযন্ত্রে পেষা হাড়
শেষ ট্রামে চলে গেলে শেষ বর্ষাধারা
অবকাশ ভাঙা ঢেউ গেঁথেছ সংসারে
পুনরায় জেলে ডিঙা লাট খায় ক্রূদ্ধ রত্নাকরে!

হয়তো লেখার খাতা একদিন ভরে যাবে অসম্ভব অজ্ঞান লেখায়
সপ্তবর্ণ ভূমিচল,যক্ষতরু দুলে ওঠে প্লাবণে ও জোয়ার- ভাঁটায়