২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তচা

saifullamahmud_dulal

Published : 25 Mar 2014, 11:00 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

হত্যাকারীর সাথে চা খাই। কেনো? হাত মিলিয়ে হাতে রহস্যময় চুমু খায়!
দুধচিনির বদলে চায়, আর একটু রক্ত মিশিয়ে দে।

ঘাতক হতে হলে ঘুমের বদলে প্রয়োজন শক্তিসাহস এবং অস্ত্রের কৌশল।
সিঁদুরের সর্বনাশ দেখে রক্তজবার শিশ্ন ছুরি হয়ে ওঠে।

খুনিরাও বাবা। ভালোবাসে স্ত্রীর সান্নিধ্য।
ভালোবাসা আর রক্তচা'য়ের নেশায় সে কি আমার হাতে হিমচুমু খায়?

Image
Flag Counter