মিলেমিশে মাতি আজ বিজয় দিবসে
মিলেমিশে মাতি আজ বিজয় দিবসে—
জিডিপির পারদ ও রমরমা পঞ্চাশে –-
নদীকে বলি আসো তো খুশির এ দিনে —
পাখিকেও ডাকি আমি, ডাকি মাছ প্রাণী —
বাতাস এবার থামো বহুত বইলে;
আকাশকে বলি চটজলদি নেমে এসো স্থলে;
ডাকি বন তরুলতা আদিবাসী মন;
শত পথ ও মতের এ রাখিবন্ধন !
নদী বলে কান্না বোঝো, 'জল ও পারের'–
'আকাশের বাতাসের বন পাহাড়ের'?
জানমাল বেহাত হল কী যে ভেলকি লাগা
ওজন স্তরে ফুটো ও জমিনের ভাগা !
