সেই ট্রামটি এখন আর নাই
বিকেলে হাঁটা অভ্যেসে, প্রতি দিন বাড়ি থেকে –
বেরিয়ে বালক দূরে দেখে স্টিমারের জেটি;
ঝাউয়ের সারি আর অজস্র ফুল ও ফল –
কল্পচিত্রের পথেই ব্রাউন সাবের কুঠি।
সার্কিট হাউস গির্জা ছাড়িয়ে শ্মশানভূমি;
লাশকাটা ঘর আর জমিনের পথের পর;
আকাশে মেঘ দেখেন বরিশালে বালকবর;
পেলেন মনপবনের এক নৌকার খবর !
সেদিনও কি আকাশে দেখেছিলে মেঘ তবে?
ঐ নৌকা মনপবনের? অবিরাম ঘণ্টা বাজে;
চালকের চিৎকারে ট্রামে ভিড় চমকায়,
মনভোলা কে কলকাতায় ট্রামের ধাক্কা খায়?
কবি পারে চলে গেল, ট্রাম পোড়ে ছাই হল;
জীবনানন্দের খোঁজে সে ট্রাম মিলিয়ে গেল|
