রাহুল পুরকায়স্থ’র ভ্রমবাতায়নে
মিথ্যাই চরম সত্য,
হাসি থেকে কান্না উঠে আসে
#
জলবিক্রেতার এই শহরের
খানিক তফাতে আমি ব্রেইল ও পর্যটনময়
#
ত্বকমান্য স্পর্শ আর লোকমান্য জলের দেবতা,
বুঝে ফেলি শীত এল,গরম কতটা এল দেশে
#
রাজনীতি,ধর্মকল,লুটের বাতাসা এসে মেশে,
মিথ্যাসত্য সত্যমিথ্যা একই দেহে হয়েছে বিলীন
#
নৃত্য কর ঘুরে ঘুরে,
রঙ দেখি আমি ও রঙিন
