মানিক বৈরাগীর অনার্য বৈশাখ
অনার্য বৈশাখ
উদীপ্ত ভোর উদাসীন মন
ফুরফুরে হাওয়ায় হাওয়ায় বুনো ঘ্রাণ
শোণিতে নাচন দোলা সখির উম্মাদনায়
চলো জ্বরা গ্লানি ধুয়েনি সাগর জলে।
ঝাউবীথির রূপকথা নেই ভাট ফুল হাসিতে
বিপরীত ঘূর্ণিবায়ুর বালিয়াড়িতে মেলে ধরো আঁচল
আজ সন্ধ্যায় অশ্বত্থ তলে বাউল গানের আসরে
মেঘের অর্জনে ভিজি পরম আমোদে।
বৈশাখে ভেসে যাবে সাম্প্রদায়িক ভেদরেখা
অনার্য দুটি হাত রাখি বাঁধে অফুরান প্রার্থনা।
