২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল পুরকায়স্থর অক্ষরতন্ত্র

রাহুল পুরকায়স্থ রাহুল পুরকায়স্থ

Published : 24 Mar 2019, 01:36 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


নিভৃতে জেগেছে প্রাণ,
বাক্যব্যবহারে কোথাও কি প্রহেলিকা ছিল!
#
ছিল ক্ষততেজ, খঞ্জ অশ্ব, রিপুর কৌশল!
#
অক্ষর প্রস্তরখন্ড,
গড়িয়ে চলেছে, তার পথচিহ্ন ধরে ধরে
আমিও চলেছি, দেখ অপহৃত চোখে
শব্দমেঘ, উল্কাপুঞ্জ অক্ষরে আসীন
#
ফিনফিনে আত্মা তার দুই হাতে ধরেছে রমণী,
কেপেছে বাতাসে রেণু,
তমসার পরপারে সুরের কঙ্কাল আজ
জোনাকের ছাই হয় ওড়ে
#
আমিও তো মিথ্যা বলি, মিথ্যা দেখি, মিথ্যা ভাবি
প্রতিটি অক্ষরে