২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ মান্নান: পূর্ণিমার আহ্বান

আসাদ মান্নান

Published : 25 Dec 2018, 05:47 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

( কবি জাফর ওয়াজেদ বন্ধুবরেষু)
প্রতিদিন ভোরে যে দৈনিক পত্রিকার অপেক্ষায় থাকি
তার নাম : জনকণ্ঠ;
গতকাল কেন জনকণ্ঠ না দিয়ে হকার
অন্য একটা পত্রিকা দরোজায় রেখে যায়
তা অনুধাবন করে মনটা খারাপ হয়ে গেলো।
বোধ হয় কোনও অভ্যন্তরীণ কারণে
প্রিয় দৈনিকটির প্রকাশনা ব্যাহত হয়েছে।
পাঁচটি পত্রিকা পড়েও
কাল কেন জানি মনে হয়
কোনও পত্রিকাই পড়া হয়নি;
তার মানে
একটা অতৃপ্তি ও অস্বস্তির মধ্যে কাটে পুরোদিন।
কলামিস্ট বন্ধু কবি জাফর ওয়াজেদ কিংবা প্রিয় স্বদেশ দা' কে
কয়েকবার ফোন করেও পাইনি।
তাহলে কি আজও জনকণ্ঠ প্রকাশিত হয়নি!–
ভাবতে ভাবতে দরোজা খুলে দেখি
ভোর এসে দাঁড়িয়েছে আমার উঠোনে;
বাতাসে আনন্দ উড়ছে–
কুয়াশায় জনকণ্ঠ আমার দুয়ারে :
কাল রংপুরে জননেত্রী হাসিনার দেয়া নির্বাচনী
ভাষণের শীর্ষ শিরোনাম :
" উন্নত জীবন দেব" — এটা তাঁর প্রতিশ্রুতি
( কে না জানে একমাত্র নেতা বা নেত্রী তিনি
যিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না) ;
খবরটি পুরনো বটে ; এ জন্যে তা বাসি আজ
টেলিভিশন কিংবা অনলাইনে
মোটামুটি বিশ্বের সব খবরাখবর
ঘুমোতে যাবার আগে জানবার সুযোগ রয়েছে।
যা-ই হোক,
বাংলাদেশে এখন আসন্ন নির্বাচনী খবরই আসল;
এ খবরে চোখ বুলোতে বুলোতে
চোখে পড়ে প্রজন্মের নন্দিত নায়ক ফেরদৌস,
নায়িকা পূর্ণিমা–সঙ্গে আছে জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।
তিন জনেরই নির্বাচনী আহ্বান
সুন্দর ভাষায় ছাপানো হয়েছ :
তারিন বলেন, জাতির পিতাই এ স্বাধীন দেশ দিয়েছেন,
এবং তাঁরই কন্যা
সে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে এগিয়ে যাচ্ছেন,
একমাত্র তাঁর জন্যে সারা বিশ্বে আজ
আমরা মাথা উঁচু করে চলছি;
এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভোট দিন সবাই নৌকায়;
ফেরদৌস বলেন, সমৃদ্ধি ও উন্নয়নে নৌকার বিকল্প নেই;
মার্জিত নায়িকাসুন্দরী পূর্ণিমা বলেন,
পুরো বাংলাদেশই শেখ হাসিনার কাছে
সন্তানের মতো– সন্তানের মাথায়
মায়ের হাত না পড়লে সন্তানের কী হয়?
লক্ষ লক্ষ জনতার সহজ আওয়াজ– ক্ষতি হয়, ক্ষতি…
তাই!
ও ভাই, বন্ধুরা আমার!
তবে কেন
সুশীল বাবুরা আজ এতটা নিশ্চুপ!
তা হলে যে মন থেকে বলতে হয় :
পূর্ণিমার পদতলে পড়ে থাক চিরকাল
অন্ধকারে বেঁচে থাকা অমাবস্যা সহচর
(জামাতী সুজন অন্ধ জীবজন্তু টাউট ফড়িয়া )।