রেজাউদ্দিন স্টালিনের কবিতা: অন্তিম আহার
জন্ম কেন হয় ?
এই প্রশ্নে ত্রিভুবনময়
দক্ষ যজ্ঞ কান্ড করে গৌতম
তথাগত। মৃত্যু কেন হয় ?
এ প্রশ্নে আপোসহীন বুদ্ধ নির্ভয়।
মৌলিক কথার কোনো সদুত্তর নেই,
বর্তমানই শ্রেষ্ঠ সময়-
ভেবে-অতীতকে ভেঙে ফেলে অনেক বর্বর,
যে দেশের স্মৃতি নেই, ইতিহাসও থাকে নিরুত্তর।
সিদ্ধার্থের পায়ে-পায়ে দ- রাহুল,
সুজাতার পায়েসান্ন সেও ছিলো ভুল ?
নির্বাণের পূর্বাহ্নে অন্তিম আহার,
খ্রিস্টের শেষ রুটি সাক্ষ্য দেয় তার-
আর দারিদ্র্যের উপাসক কুন্দের ঘর
ক্রুশের কষ্টে কাঁদে শত জন্মান্তর।
